NNTV
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপনে নারী ফুটবলারের ভিডিও ধারণের অভিযোগে আজীবন নিষিদ্ধ কোচ

চেক প্রজাতন্ত্রের সাবেক কোচ পিটার ভ্লাখোভস্কিকে নারী ফুটবলারদের ড্রেসিংরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে  ফুটবলসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এই ঘটনাটি ইউরোপীয় ফুটবলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উয়েফা জানিয়েছে, সম্ভাব্য অসদাচরণের অভিযোগ তদন্তে বিশেষ তদন্ত কর্মকর্তা নিয়োগের পর প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছেও এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া চেক ফুটবল অ্যাসোসিয়েশনকে তার কোচিং লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চেক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে আদালতে দোষী সাব্যস্ত হন পিটার ভ্লাখোভস্কি। এর আগে নারী ফুটবল ক্লাব এফসি স্লোভাচকোর ড্রেসিংরুমে গোপন ক্যামেরা বসিয়ে ফুটবলারদের ভিডিও ধারণের দায়ে তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং দেশীয় পর্যায়ে পাঁচ বছরের কোচিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

জানা গেছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যাগের ভেতরে লুকানো ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে অন্তত ১৫ জন নারী ফুটবলারের ভিডিও ধারণ করা হয়। এই ঘটনার শিকারদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মাত্র ১৭ বছর বয়সী এক ফুটবলার। অভিযুক্ত কোচ পরে নিজের অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন। 

চেক প্রজাতন্ত্র জাতীয় নারী দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ হিসেবেও কাজ করেছেন। এমনকি একসময় তাকে দেশটির সেরা নারী ফুটবল কোচ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে সেই পরিচয়ের আড়ালেই তিনি বছরের পর বছর গোপনে খেলোয়াড়দের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করেছেন বলে অভিযোগ উঠে আসে।

এফসি স্লোভাচকো ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাব দ্রুত অভিযুক্ত কোচের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দেয়। ক্লাবের দাবি, তারা পুরো ঘটনায় নিজেদেরও ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে বিবেচনা করেছে এবং ক্ষতিগ্রস্ত ফুটবলারদের প্রতি সর্বোচ্চ সংবেদনশীলতা দেখিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

অন্যদিকে, সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় দলের ফুটবলার ক্রিস্টিনা জাঙ্কু প্রথমে বিশ্বাসই করতে পারেননি যখন পুলিশ তাকে গোপনে ধারণ করা নিজের ভিডিও ও ছবি দেখায়। পরে তদন্তে বেরিয়ে আসে, দীর্ঘ কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে এসব ভিডিও ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

1

আজ শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

2

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

3

বাজারে মূল্যস্ফীতিতে ভোগাচ্ছে সাধারণ মানুষ

4

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

5

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

6

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

7

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

8

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

9

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

10

পরিচ্ছন্নতাকর্মীদের রেইনকোট বিতরণ করেছে ডিএনসিসি

11

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

12

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

13

আগামী ২৬ জুন চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

14

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

15

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

16

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

17

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

18

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

19

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

20