NNTV
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মধ্যেকার ম্যাচে কোহলিদের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগে  ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার (১০ মে) প্রথমে ব্যাট করে ৭ ইউকেটে ১৬৬ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ২ উইকেটের নাটকীয় জয় বেঙ্গালুরু। তবে কোহলিদের ব্যাট করার সময় ১৭.২ ওভারে আরসিবির কোচ ফ্লাওয়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাওয়ার আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন, যা ‘ম্যাচ চলাকালীন অশালীন শব্দ ব্যবহার’ সম্পর্কিত। ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে একটি বিতর্কিত বাউন্ডারি কলের পর এই উত্তেজনার সৃষ্টি হয়। মুম্বাইয়ের এএম গাজানফারের বলে ক্রুনাল বলটি ওয়াইড লং-অনের দিকে তুলে মারেন, যেখানে নমন ধীর দড়ির কাছে ক্যাচটি ধরে বাউন্ডারি লাইন পার হওয়ার সময় বলটি তিলক ভার্মার দিকে ঠেলে দেন। তিলক ক্যাচটি সম্পূর্ণ করেননি এবং সম্ভবত নমন পান্ডিয়ার এক পা দিয়ে অন্য পা ঘষাকে বাউন্ডারি কুশনের সংস্পর্শে আসা বলে ভুল করে ছক্কার সংকেত দেন। তবে রিপ্লেতে দেখা যায়, ধীর বল করার সময় কুশন স্পর্শ করেননি।

ক্র্যাম্পে ভোগা ক্রুনাল রান নেওয়ার চেষ্টা করেননি এবং শেষ পর্যন্ত বলটি ডট বল হয়। ফ্লাওয়ার ‘চতুর্থ আম্পায়ারের সঙ্গে আক্রমণাত্মকভাবে কথা বলার’ অপরাধ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নেন। আইপিএল নিয়ম অনুযায়ী, লেভেল ১ লঙ্ঘনের জন্য দেওয়া শাস্তি চূড়ান্ত এবং বাধ্যতামূলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগে বেশ কয়েকজন

1

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

2

হাদি হত্যা মামলা : সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

3

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

4

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

5

হবিগঞ্জে পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী মৃত্য

6

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

7

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

8

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

9

জেনে নিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

10

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

11

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

12

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

13

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে ব্যতিক্রমী শোভাযাত্রা

14

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

15

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

16

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

17

বিএনপির নির্বাচনী সমাবেশ রবিবার

18

আজ বিশ্ব সাইকেল দিবস

19

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

20