NNTV
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যর্থতার বৃত্তে ২৫ কোটি রুপির ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আইপিএলের নতুন মৌসুমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন । কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো এই তারকা টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গ্রিনের ইনিংস মাত্র ৪ রানে থামে। প্রথম বলেই চার পেলেও পরের বলেই উইকেটরক্ষকের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি। এর আগে দুই ম্যাচে করেছিলেন ১৮ ও ২ রান। ফলে তিন ম্যাচে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ২৪ রান।

গ্রিনকে নিয়ে সমালোচনার আরেকটি বড় কারণ, তিনি এখনও বোলিং করতে পারছেন না। কোমরের নিচের অংশের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় আপাতত তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলানো হচ্ছে। অথচ তাকে দলে নেওয়া হয়েছিল মূলত অলরাউন্ডার হিসেবে।

এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষকরাও। সুনিল গাভাস্কারের মতে, বোলিং করতে না পারলে গ্রিনকে কেবল ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা উচিত, এবং সে ক্ষেত্রে একাদশে তার জায়গা নিয়ে ভাবতে হবে। রাভিচান্দ্রান অশ্বিন আরও কড়া মন্তব্য করে বলেছেন, বোলিং না করলে তার পারিশ্রমিক কমানো উচিত।

অন্যদিকে, পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানের সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। বৃষ্টির সম্ভাবনা ও দুর্বল বোলিং আক্রমণ থাকা সত্ত্বেও তিনি টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, যা অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে।

৩.৪ ওভারে ২ উইকেটে ২৫ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচটি আর এগোয়নি। ফলে টানা দুই হারের পর প্রথম পয়েন্ট পেলেও সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থামছে না।

আনিল কুম্বলে, সাবা করিম ও শ্রীভাৎস গোস্বামীর মতো সাবেক ক্রিকেটাররাও রাহানের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, এমন পরিস্থিতিতে আগে বোলিং করাই ছিল যুক্তিযুক্ত।

রাহানে অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তার মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল বলেই আগে রান তোলার পরিকল্পনা করা হয়েছিল। তবে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিংই করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, বিকেলে কয়েকটি ছাড়

1

অবশেষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

2

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

3

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

4

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

5

সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার

6

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

7

মাদারীপুরে সরকারি খাল ভরাটের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

8

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

9

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

12

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

13

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

14

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

15

শ্রীমঙ্গলে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

16

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

17

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

18

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

19

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

20