NNTV
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও পরিকল্পনা পৌঁছে দিতে প্রথমবারের মতো দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছে বিসিবি।

 শনিবার (৩ জানুয়ারি) সিলেটে প্রাথম আঞ্চলিক অফিস উদ্বোধন করার কথা রয়েছে। 

পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে। বোর্ডের একটি সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম।

তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ক্রিকেটের অন্যান্য দেশের মধ্যে ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিসিবির কর্মকর্তারা মনে করছেন,তৃণমূল পর্যায়ে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

1

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

2

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

3

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

4

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

5

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

6

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

7

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

8

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

9

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

10

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

11

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজাদ মসজিদে দোয়া মাহফিল আয়োজিত

12

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

13

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

14

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

15

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

16

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

19

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

20