NNTV
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

আর্সেনাল ফিরেছে শীর্ষে

এভারটনকে হারিয়ে ফের শীর্ষে ফিরেছে আর্সেনাল। হিল ডিকিনসন স্টেডিয়ামে কঠিন লড়াইয়ের ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। ম্যাচ জিতে তিন পয়েন্ট নিশ্চিত করল মিকেল আর্তেতার শিষ্যরা।

একই রাতে ম্যানচেস্টার সিটি ওয়েস্টহামকে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল। ফলে হারানো স্থান পুনরুদ্ধারে এভারটন- এর মাঠে ভুল করার কোনো সুযোগ ছিল না গানার্সদের।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর্সেনাল। তবে ধারালো আক্রমণের অভাব ছিল চোখে পড়ার মতো। তবু প্রথমার্ধের মাঝামাঝিতেই কাঙ্ক্ষিত ব্রেকথ্রু পায় লন্ডনের ক্লাবটি। 

ম্যাচের ২৭তম মিনিটে ডেকলান রাইসের নেওয়া কর্নারে এভারটন ডিফেন্ডার জেক ও’ব্রায়েনের হাতে বল লাগলে রেফারি ভিএআর পরামর্শ ছাড়াই পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় জোরালো শটে গোল করেন ভিক্টর গিয়োকেরেস। তবে লিড পাওয়ার পরও ম্যাচে পূর্ণ ছন্দে ফিরতে পারেনি আর্সেনাল। 

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে একাধিকবার। লিয়ান্দ্রো ত্রোসার্দ ও মার্টিন সুবিমেন্দির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে, যা হতাশা বাড়ায় সফরকারী শিবিরে। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ অনেক আগেই নিজেদের করে নিতে পারত গানার্সরা। 

শেষ দিকে এভারটন আক্রমণের গতি বাড়ালেও আর্সেনালের রক্ষণভাগ ছিল বেশ সতর্ক। তাই ডি বক্সে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে আর্তেতার দল। 

এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলের শীর্ষে উঠে গেল আর্সেনাল, যা ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট বেশি। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান এখন ছয় পয়েন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

1

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

2

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

3

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

4

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

5

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

6

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

7

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

8

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

9

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

10

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

11

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

12

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

13

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

14

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ

15

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

16

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

17

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

18

জাপানে কর্মসংস্থান বাড়াতে কমিটির প্রথম সভা

19

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

20