NNTV
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার জন্য শরণার্থী ভিসা গ্রহণ করা ইরানের নারী ফুটবল দলের আরও ১ সদস্য নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রবিবার এমনটা জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

টনি বার্ক জানিয়েছেন, রবিবার মধ্যরাতের আগেই ওই খেলোয়াড় অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন। এর ফলে শুরুতে সাতজন সদস্য যারা অস্ট্রেলিয়ায় রয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র দুইজন এখনো অস্ট্রেলিয়ায় রয়েছেন। দুইজন খেলোয়াড় ও দলের একজন সহায়ক কর্মী ইতোমধ্যে শনিবার সিডনি ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান মহিলা দল  ওমেনস এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় আসে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে। প্রাথমিকভাবে ২৬ সদস্যের দলে ছয়জন খেলোয়াড় ও একজন সহায়ক কর্মী মানবিক ভিসা গ্রহণ করে অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকি সদস্যরা ১০ মার্চ সিডনি থেকে কুয়ালালামপুরে চলে যান। পরে একজন খেলোয়াড় সিদ্ধান্ত পরিবর্তন করে অস্ট্রেলিয়া ছাড়েন।

দলের বাকি সদস্যরা এখনও কুয়ালালামপুরে অবস্থান করছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার অস্ট্রেলিয়া ত্যাগ করা তিনজন খেলোয়াড় তাদের পরিবার ও মাতৃভূমির ভালোবাসায় ফিরে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

1

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

2

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

3

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

4

টুঙ্গিপাড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ে করে কারাগারে বর

5

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

6

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

7

লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

8

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

9

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

10

রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রে

11

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

12

আজকের নামাজের নির্ধারিত সময়সূচি

13

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

14

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

15

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

16

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

17

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে

18

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

19

শিশু রামিসা হত্যাকাণ্ডে বিচার দাবি করেছেন লিটন দাস

20