NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

ভারতে মাটিতে খেলা  তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ । বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।


নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত থেকে শ্রীলঙ্কা ভেন্যু সিরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে।

তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা গণমাধ্যমকে বলেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। যেটা ক্রিকেটারদের অজানার কথা নয়। বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে, ঠিক কী কী কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।


তিনি আরও বলেন, স্বভাবত, আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশে

1

জেনে নিন সকালে পানিতে ভেজানো কাঠবাদাম খাওয়ার উপকারিতা

2

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

3

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

4

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

5

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল

6

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

7

ফেনীতে হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার অপরাধে দুই নার্স

8

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

9

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

10

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

11

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

12

দেশের সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

13

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

14

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

15

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

16

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

17

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

18

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

19

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

20