NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় সাত কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।

গতাকাল শুক্রবার দিবাগত রাতে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার ঝুমঝুমপুরে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের ১নং গেইটের সামনে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার ও দুইজনকে আটক করা হয়।

আটক দুইজন হলেন- নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস (৩৬)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে যে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা। এগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলেও আটক দুইজন স্বীকার করেছেন। 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধারকৃত ৩১টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার ৯৯০ টাকা। এছাড়া চোরা কারবারিদের কাছ থেকে একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন, নগদ চার হাজার ৮১৫টাকা জব্দ করা হয়। 
বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় মামলা করে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

1

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

2

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

3

রাজবাড়ীতে জমির বিরোধে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ, নিহত কৃষক

4

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা পাবেন

5

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

6

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

7

ঢাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

8

চরম দারিদ্রতাকে পাশ কাটিয়ে গড়ে উঠছে ফুটবলের নগরী কুড়িগ্রা

9

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

10

গাজীপুরে বাসায় ইয়াবার কারখানা,৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার

11

আজ শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

12

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

13

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

14

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

15

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

16

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

17

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

18

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

19

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

20