NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জবাসীর ভয়ে পথসভা করবে না জামায়াত: রাশেদ খাঁন

ঢাকা থেকে খুলনাগামী জামায়াতে ইসলামীর লংমার্চে পথে বিভিন্ন জেলায় পথসভা করার পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত নিয়ে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।


শনিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এ সিদ্ধান্তকে রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে উল্লেখ করেন।


পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে। পথে সব জেলায় পথসভা করবে, শুধু গোপালগঞ্জে করবে না। এ বিষয়টি নিয়ে দলটি আবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। একটি দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ক হলে এমন বিষয়ে সংবাদ সম্মেলন করতে পারে।

তিনি আরও লেখেন, জামায়াতের নেতারা প্রায়ই বক্তব্যে বলেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জবাসীর ভয়ে দলটি সেখানে কোনো পথসভা করবে না। তার ভাষায়, ‘এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।’


জামায়াতের রাজনৈতিক সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন লেখেন, ‘ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল।


আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেত না?’

তিনি অভিযোগ করেন, জামায়াত জোট কোনো ধরনের ঝামেলায় জড়াতে চায় না এবং ঝুঁকি নিতেও রাজি নয়। তারা বিরোধী দল হতে চায়, অথচ গোপালগঞ্জে পথসভা করলেই সেটিকে উসকানি হিসেবে বিবেচনা করা হবে—এমন আশঙ্কা করছে। এ কারণেই লংমার্চ সফল করতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

 

রাশেদ খাঁন লেখেন, জনগণ জামায়াতের কাছ থেকে একটি লড়াকু রাজনৈতিক অবস্থান দেখতে চেয়েছিল। তার মতে, জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার মতো দুঃসাহস দেখাত, তাহলে অন্তত জনগণ বিশ্বাস করত যে সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা প্রস্তুত করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

1

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

2

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

3

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

4

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

5

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

6

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

7

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

8

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

9

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

10

নতুন ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলেন স্টিভ স্মিথ

11

কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক

12

দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

13

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

14

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

15

আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের ত্রুটি, বাংলাদেশেও প্রশ্ন ফাঁসের

16

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

17

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

18

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20