NNTV
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবি ও মাদকের বিস্তার রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

আজ বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। 

এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন এলাকাবাসী। সেই সাথে চিহ্নিত সন্ত্রাসী শরীফের ফাঁসি দাবি করে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন ও ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবু আলম ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। 

এ সময় এলাকাবাসী সড়ক ছেড়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে যান। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। 

এলাকাবাসীর পক্ষে মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মো. নাসির উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যার বিচার চাই। হত্যার মূল হোতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন বলেন, নাছির উদ্দিন নামে একজন ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করি। এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। আমরা এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অত্যন্ত তৎপর রয়েছি। আশা করি হত্যাকাণ্ডের মূল হোতা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হবে। 

প্রসঙ্গত, গত ১৪ মে চানমারী মাউড়াপট্টি এলাকায় মো. নাছির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামে এক সন্ত্রাসীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোটের ধাক্কা রিয়াল মাদ্রিদে

1

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

2

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের "ওয়ানগালা উৎসব"

3

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

4

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

5

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

6

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

7

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

8

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

9

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

10

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

11

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

12

আজ বিশ্ব সাইকেল দিবস

13

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

14

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

15

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

16

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

17

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

18

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

19

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

20