NNTV
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

সভায় জাতীয় কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ এবং জুলাই যোদ্ধা রাসেল, মো. উল্লাস হোসেন, নাজমুস সাকিব ও আবু হানিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী কুষ্টিয়ায় ৩২ জন জুলাই যোদ্ধার নাম উল্লেখ করে হত্যার হুমকি সংবলিত একটি তালিকা বা চিঠি দিয়েছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এ ছাড়া শহরের উপজেলা মোড়, মজমপুর গেট, এনএস রোডসহ বিভিন্ন স্থানে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শহীদদের জীবনী ও নামফলক সংবলিত স্থায়ী স্মৃতিফলক স্থাপনের দাবিও তোলা হয়।

সভায় জাতীয় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

1

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

2

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

3

কারামুক্ত হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

4

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

5

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

6

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

7

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

8

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

9

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

10

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

11

শেরপুুরে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত শুরু

12

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

13

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

14

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

15

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

16

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

17

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

18

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

19

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

20