NNTV
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা নগরীতে মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও একটি গুলি পাশের একটি চেয়ারে বিদ্ধ হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ওই চায়ের দোকানের পাশে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। ঘটনার সময় সেখানে ছয়জন সাংবাদিক অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি সেখানে থাকা একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়।

ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কী কারণে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

1

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

2

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

3

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

4

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

5

জাপান সফরে গেলেন জামায়াত আমির

6

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

7

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

8

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

9

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

10

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

11

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার

12

আজ বিশ্ব মশা দিবস

13

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

14

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

15

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

18

এমিরেটসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মেয়াদ বাড়াল আর্সেনাল

19

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

20