NNTV
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায়  চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিবা কিশোরগঞ্জের নিকলী উপজেলার গৌরীপুর গ্রামের ট্রাকচালক মো. মোখলেস হোসেনের মেয়ে। পরিবারটি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বসবাস করছে।

নিহত শিশুর স্বজন মো. জুম্মন জানান, বিকেলে বাসার সামনে বড় বোন ফাতিমার সঙ্গে খেলছিল আদিবা। একপর্যায়ে সে হঠাৎ রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আদিবার বড় বোন বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খবর দিলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত অনেকেই ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এবং অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অনেক চালকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সড়ক নিরাপত্তা বিষয়ে ন্যূনতম ধারণা নেই। ট্রাফিক আইন না জেনেই তারা ব্যস্ত সড়কে যানবাহন চালাচ্ছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু ঢাকা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও প্রায় প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এসব দুর্ঘটনায় শিশু ও বয়স্ক- উভয় বয়সী মানুষই হতাহত হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

1

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

2

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

3

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

4

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

5

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

6

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

7

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

8

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

9

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

10

নরসিংদীর পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞা

11

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

12

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

13

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

14

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

15

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

16

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

17

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

18

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

19

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

20