NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার লক্ষ্যে চরভৈরবী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভুট্টো মুন্সির নেতৃত্বে এবং ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের পরিচালনায় এ কর্মসূচি পালিত হয়। মেঘনা নদীর পাড় থেকে শুরু হওয়া প্রচারণাটি সুমতি রোড, অধিকারী বাড়ি, সর্দার বাড়ি ও টমটম ব্রিজ হয়ে আমতলীতে এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই এবং সবাইকে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

1

নিজ দেশে ফুটবল কিংবদন্তি মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

2

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

3

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

4

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

5

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

6

ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে দফায় দফায় বৈঠক

7

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

8

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

9

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

10

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

11

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

12

নতুন স্টেডিয়ামের পরিকল্পনা উন্মোচন করলো দুই ইতালিয়ান ক্লাব

13

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

14

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

15

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

16

নারায়নগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

17

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

18

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

19

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

20