NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। আটক ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন বলে জানা গেছে। আটক ফয়সাল শুটার ফয়সালের শ্যালকের বন্ধু।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পৃথক অভিযানে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোছা. হাসি বেগমকে আটক করা হয়েছে। তরুয়ার বিল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র রয়েছে। এছাড়াও শেরেবাংলানগরে শুটার ফয়সালের বোন জিয়াসমিনের বাসার পাশ থেকে ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

হাদির ওপর হামলার আগে শেরেবাংলানগরের পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশে অবস্থিত বোনের বাসা থেকেই সহযোগী আলমগীরকে নিয়ে মোটরসাইকেলে বের হয়েছিলেন ফয়সাল। হামলার পরেও ফয়সাল ও তার সহযোগী ওই এলাকায় যান এবং সিএনজিতে সেখান থেকে চলে যান।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোডে হাদিকে গুলি করা হয়। এরপর দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। মাথায় গুলিবিদ্ধ হওয়া হাদিকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আর এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় পাঁচজন রিমান্ডে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

1

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা শতাধিক মামলার প

2

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

3

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

4

সিরাজগঞ্জে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ

5

নারায়নগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

6

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

7

শুরু হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

8

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

9

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

10

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

11

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

12

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

13

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

14

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

15

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

16

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

17

কক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র

18

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

19

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

20