NNTV
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা (অব.) মোজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পাশাপাশি আদালত তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এর আগে মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের যোগসাজশ রয়েছে। তার কাছ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

1

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

2

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

3

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

4

সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক করেছে বিজ

5

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

6

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

7

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

8

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

9

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

10

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

11

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

12

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

13

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

14

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

15

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

16

জাতীয় সংসদে একযোগে ১২টি বিল পাস

17

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

18

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

19

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

20