NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে প্রায় চার বছরের যুদ্ধের মধ্যেও ইউক্রেনে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন করতে হলে দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহযোগিতা চেয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ-সমাধানের প্রস্তাব নিয়ে ইউক্রেন নতুন করে কাজ করছে এবং এক দিনের মধ্যেই ওয়াশিংটনে সংশোধিত প্রস্তাব পাঠানো হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে একটি সমঝোতা প্রস্তাব দেন। ইউক্রেনের কয়েকটি মিত্র দেশ এই প্রস্তাব রাশিয়ার পক্ষে ঝুঁকে আছে বলে সমালোচনা করে।

ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব ঠিকমতো পড়েননি। তার ভাষায়, রাশিয়া এখন সুবিধাজনক অবস্থান আছে। তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধের অজুহাতে ইউক্রেন নির্বাচন এড়াচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই দেশে মার্শাল ল’ (জরুরি সামরিক আইন) চালু থাকায় নির্বাচন স্থগিত রয়েছে।

জেলেনস্কি বলেন, প্রয়োজন হলে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন সংশোধন করতে প্রস্তুত তিনি। তবে দেশের বিভিন্ন শহর প্রায় প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ায় নিরাপত্তা ছাড়া নির্বাচন সম্ভব নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের একটি প্রধান বিষয় হলো ইউক্রেনকে এমন কিছু এলাকা ছাড়তে বলা, যেগুলো রাশিয়া এখনো পুরোপুরি দখল করতে পারেনি—বিশেষ করে দোনবাস অঞ্চল। জেলেনস্কি স্পষ্ট জানান, ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো অঞ্চল ছাড়ার ‘আইনগত অধিকার বা নৈতিক অধিকার’ তাদের নেই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার দোনবাসকে রাশিয়ার “‘ঐতিহাসিক অঞ্চল’ বলে দাবি করেন।

ইউরোপীয় নেতারা ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিলেও ট্রাম্প ইউরোপের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। অন্যদিকে পোপ লিও চতুর্দশ বলেন, ইউরোপকে বাদ দিয়ে শান্তি প্রক্রিয়া বাস্তবসম্মত নয়, কারণ যুদ্ধই ইউরোপের মাটিতে চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

1

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

2

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

3

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

4

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

5

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

6

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

7

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

8

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

9

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

10

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

11

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

12

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

13

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

14

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

15

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

16

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

17

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

18

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

19

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

20