NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, জেলা কালেক্টর জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, দুইজন চালক এবং একজন সহকারী ছিলেন।

তিনি বলেন, ‘নয়জন মারা গেছেন। সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল হলে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।’

জানা গেছে, পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার কাজে সহায়তা শুরু করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের চিকিৎসা–সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

1

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

2

পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্ব

3

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

4

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

5

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

6

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

7

আজ ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি

8

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

9

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

10

সর্বোচ্চ পাসের ঢাকা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায়

11

আবারও ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

12

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

13

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

14

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

15

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

16

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাকচালক হত্যা মামলার অভিযোগ গঠন

17

ভালুকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

18

দেশের প্রতিটি মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ

19

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

20