NNTV
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা মৃদৃ ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের সীমান্তসংলগ্ন তিনটি এলাকায় আজ সোমবার ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কিছু পরের মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার।

তৃতীয় ভূমিকম্পটি বাংলাদেশের আরও কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় আঘাত হানে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা আগেই, বাংলাদেশ সময় রবিবার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ ছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার অদূরেই রবিবার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে এসেছে

1

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

2

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

3

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

4

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

5

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

6

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

7

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

8

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

9

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

10

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

11

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

12

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

13

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

14

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ

15

নারায়নগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

16

সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

17

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ

18

ধুম ৪ সিনেমায় নেই রণবীর কাপুর , নিজেই ভাঙলেন গুঞ্জন

19

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

20