NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মুখে থাকা ইরানকে বড় ধরনের স্বস্তি দিয়ে ছয়টি বিকল্প স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে তেহরান এখন রাশিয়ার পাশাপাশি চীন ও অন্যান্য দেশের সাথে খুব সহজেই বাণিজ্য চালিয়ে যেতে পারবে। 

তবে অনেক বিশ্লেষক পাকিস্তানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সাথে চরম ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন । বিশেষ করে যখন পাকিস্তান নিজেই ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তখন এমন পদক্ষেপে ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেরেক জে গ্রসম্যান এক সতর্কবার্তায় জানিয়েছেন, পাকিস্তানের এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ অর্থনৈতিক চাপ’ দেওয়ার কৌশল কার্যত ব্যর্থ হতে চলেছে।তার মতে, সমুদ্রপথে অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল, এই ছয়টি স্থলপথ তা ভেস্তে দেবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বন্ধু রাষ্ট্র পাকিস্তান আবারও আমেরিকার সাথে দ্বিমুখী আচরণ করছে এবং এই পথগুলো ব্যবহার করে ইরান তার তেল বাণিজ্য সচল রাখার সুযোগ পাবে।

এদিকে, পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলও। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সম্প্রতি মন্তব্য করেছেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মোটেও ‘নির্ভরযোগ্য’ নয়। মজার ব্যাপার হলো, খোদ ইরানও পাকিস্তানের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, পাকিস্তান ভালো বন্ধু হলেও তারা অনেক ক্ষেত্রে মার্কিন স্বার্থের দিকে ঝুঁকে থাকে, তাই তারা উপযুক্ত মধ্যস্থতাকারী হতে পারে না।

বর্তমানে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ সৃষ্টি করে দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন ইরানকে চাপে ফেলে নিজের শর্তে যুদ্ধবিরতিতে বাধ্য করতে। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের বন্দরগুলোতে ইরানের উদ্দেশে আসা তিন হাজারেরও বেশি পণ্যবাহী কন্টেইনার আটকে আছে। নতুন এই ছয়টি রুট চালু হওয়ার ফলে এখন এই বিশাল পরিমাণ পণ্য সড়কপথেই ইরানে পৌঁছে যাবে, যা ট্রাম্পের অবরোধ কৌশলে বড় ধরনের ফাটল ধরাবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

1

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

2

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

3

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

4

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

5

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

6

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

7

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

8

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

9

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

10

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

11

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

12

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

13

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

14

আগামী শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষ

15

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

16

১২০০ ফ্লাইট এক মাসে বাতিল করেছে ইন্ডিগো

17

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

18

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

19

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

20