NNTV
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম

লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পরবর্তী পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও।আজ সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যে নাজুক যুদ্ধবিরতি হয়েছিল, তার পর এই প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতে অঞ্চলজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে।

আজ সোমবার সকালে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে অবস্থান করছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা এবং জ্বালানি প্রবাহে দীর্ঘমেয়াদে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

1

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

2

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

3

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

4

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি তদন্তে চার

5

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

8

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

9

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

10

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

11

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

12

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

13

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

14

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

15

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

16

প্রতিরক্ষা চুক্তি ঘিরে সৌদি-পাকিস্তান-তুরস্ককে ইরানের কড়া বা

17

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

18

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20