NNTV
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুণ্ডনকুলম প্রকল্পের পূর্ণ সক্ষমতা নিশ্চিত করতে রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমরা ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুণ্ডনকুলম নির্মাণে একটি মাইলফলক প্রকল্প বাস্তবায়ন করছি। ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুটি ইতোমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এবং বাকি চারটির নির্মাণকাজ চলছে। এই বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে এটি বিশাল অবদান রাখবে।

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান পুতিন। এর আগে, বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারেও একই তথ্য জানান পুতিন। জানা গেছে, তামিলনাড়ু রাজ্যে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটি ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট।

এর আগে, দুইদিনের সফরে ভারতে যান পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার রাতে ভারত ত্যাগ করেন তিনি।

২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ রিঅ্যাক্টরের পুরো কার্যকালজুড়েই জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, যার জন্য সাতটি ফ্লাইটের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে স্মল মডুলার রিঅ্যাক্টর, ভাসমান বিদ্যুৎকেন্দ্র এবং চিকিৎসা–কৃষিখাতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলেও মত দেন পুতিন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ভারত ঘোষণা দেয়, তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় ১০ গুণ বেশি। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে বড় প্রকল্পের পাশাপাশি ছোট আকারের চুল্লিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ভারত সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

1

চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

2

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

3

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

4

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

5

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

6

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

7

মধ্যপ্রাচ্যের তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

8

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

9

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

10

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

13

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

14

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

15

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

16

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

17

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

18

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

19

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণ

20