NNTV
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলির হামলার পর গাজায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায়  নিখোঁজ হয়েছেন সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। নিখোঁজদের মধ্যে প্রায় ৪৭০০ জন নারী ও শিশু রয়েছেন।

গাজা-ভিত্তিক এনজিও ‘আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস’ এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, প্রায় ৮১০০ জন মানুষ ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর বিশাল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছ থেকে আরও ২৫০ জন ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন এবং উত্তর গাজা থেকে দক্ষিণে সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি সামরিক চেকপয়েন্টগুলোতে ৮০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করা ৩৫০ জন ব্যক্তির ভাগ্য এখনো অজানা রয়ে গেছে।

জোরপূর্বক গুম করা মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে আল-দামির জানিয়েছে, ‘চলমান যুদ্ধের ফলে সৃষ্ট সবচেয়ে জটিল ও বেদনাদায়ক মানবিক সংকটগুলোর মধ্যে এটি অন্যতম।’

 ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে এবং নিহতদের মরদেহ ফিরিয়ে দিতে ইসরায়েলকে বাধ্য করার জন্য তাৎক্ষণিক আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সাথে ভুক্তভোগী শনাক্তকরণের জন্য একটি জেনেটিক (ডিএনএ) ডাটাবেস তৈরিরও তাগিদ দিয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

1

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

2

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

3

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

4

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

5

ইরানের তাড়া: হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী তেল ট্যাংকার

6

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

7

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

8

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

9

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

10

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

13

গাইবান্ধায় সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুব

14

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

15

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

16

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

17

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

18

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

19

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

20