NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। বর্তমানে তাঁরা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) তাঁদের ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজির করার কথা রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে তাদের বন্দি করার পর সরাসরি নিউইয়র্কে উড়িয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। 

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ আনলেও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।

মাদুরোকে বন্দি করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে। রবিবার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে দাবি করেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ায়নি। তিনি জানান যে কেবল তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের বিষয়ে পশ্চিমা কোম্পানিগুলোর আগ্রহের কথা তিনি স্বীকার করেছেন। 

রুবিওর মতে, ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যদি সঠিক সিদ্ধান্ত নেয়, তবে যুক্তরাষ্ট্র দেশটির উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

1

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

2

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

3

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

6

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

7

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

8

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

9

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

10

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

11

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

12

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

13

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

14

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

15

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

17

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

18

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

19

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

20