NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাত ২টো পর্যন্ত টিভি দেখা সাথে জাঙ্ক ফুড খেয়েও সুস্থ তিনি, বয়স ১০১

সুস্থ জীবনযাপনের প্রচলিত কোনো নিয়ম তিনি মানেননি। গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখেছেন, মধ্যরাতে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে খিদে মিটিয়েছেন। এত সব ‘অনিয়ম’ সত্ত্বেও ১০১ বছর বয়সেও দিব্যি সুস্থ আছেন তিনি। চীনের এই নারীর সব দাঁতও এখনো অক্ষত।

চীনের ঝেজিয়াং প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ওয়েনঝৌয়ের বাসিন্দা ওই নারীর নাম জিয়াং ইউয়েছিন। তাঁর সাত সন্তানের মধ্যে একজনের নাম ইয়াও সংপিং।

সম্প্রতি ইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জীবনযাপনের খুঁটিনাটি তুলে ধরেন। এরপরই জিয়াংয়ের দৈনন্দিন রুটিন নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জিয়াং প্রতিদিন রাত প্রায় ২টা পর্যন্ত টেলিভিশন দেখেন। এত রাতে ঘুমালেও তাঁর ঘুম ভাঙে সকাল ১০টার দিকে। প্রাত্যহিক কাজ শেষে এক কাপ কড়া সবুজ চা দিয়ে দিনের শুরু করেন তিনি। মেয়ে ইয়াও জানান, দেরিতে ঘুমালেও তাঁর মায়ের ঘুম গভীর ও আরামদায়ক।

প্রায় দুই বছর আগে এ ধরনের জীবনযাপন শুরু করেন জিয়াং। সে সময় এক দুর্ঘটনায় তাঁর হাতে চোট লাগে এবং অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হয়ে উঠতে পরিবারের সদস্যরা তাঁকে গৃহকর্ম থেকে বিরত রাখেন। দিনের বেলায় কাজ কমে যাওয়ায় তিনি বেশি ঘুমাতে শুরু করেন। এর ফলেই ধীরে ধীরে রাত জাগার অভ্যাস গড়ে ওঠে।

বর্তমানে জিয়াং সকালে নাশতার বদলে ব্রাঞ্চ—অর্থাৎ সকালের নাশতা ও দুপুরের খাবার একসঙ্গে খান। সন্ধ্যা ছয়টার দিকে রাতের খাবার খান। প্রয়োজন হলে রাত নয়টার দিকে আবার নাশতা করেন। ওয়েনঝৌয়ের স্থানীয় পেস্ট্রি ‘মাতিসং’ তাঁর প্রিয়। এ ছাড়া বিস্কুট, চিপস, শাকিমা ও শুকনা মিষ্টি আলুর নাশতাও তিনি পছন্দ করেন।

বয়স ১০০ পেরোলেও জিয়াংকে কখনো দাঁতের চিকিৎসা নিতে হয়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি ধীরে ও স্বচ্ছন্দে সব খাবার চিবিয়ে খান।

পরিবারের মতে, জিয়াংয়ের দীর্ঘায়ুর পেছনে রয়েছে ভালো ঘুম, নিয়মিত সবুজ চা পান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—একটি শান্ত মন। তিনি সহজে রাগ করেন না, কাউকে নিয়ে ক্ষোভ পুষে রাখেন না। শান্তিতেই থাকতে পছন্দ করেন।

জিয়াংয়ের এই গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ জীবনের ক্ষেত্রে ইতিবাচক মানসিকতাই সবচেয়ে বড় ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

1

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

2

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

3

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

4

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

5

সাড়ে ৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন।

6

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

7

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

8

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

9

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

10

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

11

তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

12

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

13

আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা

14

নিয়মিত পানি পান না করলে শরীরে যে মারাত্মক ক্ষতি হয়

15

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

16

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

17

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

18

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

19

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

20