NNTV
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হলো ইরান সংশ্লিষ্ট চারটি জাহাজ

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে চারটি ইরান-সংশ্লিষ্ট চারটি জাহাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে জাহাজ ট্র্যাকিং তথ্যে জানানো হয়েছে, অবরোধ কার্যকর হওয়ার পরও এই নৌযানগুলো অত্যন্ত সাহসিকতার সাথে তাদের যাত্রা সম্পন্ন করে। 

এই জাহাজগুলোর মধ্যে রয়েছে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ট্যাঙ্কার এবং কার্গো ভেসেল। এসব জাহাজের কোনোটি সম্প্রতি ইরানি বন্দরে নোঙর করেছিল, আবার কোনোটি চীন বা ইরান-মুখী রুট থেকে যাত্রা শুরু করেছিল।

বিস্তারিত তথ্য বিশ্লেষণে জানা গেছে, ক্রিশ্চিয়ানা নামের একটি জাহাজ সরাসরি ইরানের একটি বন্দর ছুঁয়ে এই প্রণালি পার হয়। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দুই ট্যাঙ্কার রিচ স্টারি ও মুরলি কিষাণসহ এলপিস নামের একটি জাহাজও হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের বুশেহর বন্দর থেকে এটি যাত্রা করেছিল। 

প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায়, মার্কিন নজরদারি এড়াতে এসব জাহাজের বেশ কিছু জিপিএস স্পুফিং বা অবস্থান পরিবর্তনের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের আসল পরিচয় গোপন করার চেষ্টা করে থাকতে পারে। এদিকে মার্কিন সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা ইরানি বন্দর সংশ্লিষ্ট সকল সামুদ্রিক যান চলাচল বন্ধ করে দেবে, তবে সাধারণ আন্তর্জাতিক রুটে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

1

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

2

ভর্তি আবেদন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ৭১ শিক্ষার্থী আসনপ

3

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

4

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

5

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

6

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

7

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

8

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

9

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

10

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, কিশোরের মৃত্যু

11

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

12

জাপান সফরে গেলেন জামায়াত আমির

13

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে

14

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

15

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

16

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

17

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

18

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

19

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

20