NNTV
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, প্রায় ১০ হাজার পরিবার আশ্রয়হীন

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩৪ জন। পাশাপাশি প্রায় ১০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে একাধিক ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি জোলিবি ফাস্টফুড রেস্তোরাঁকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়। এছাড়া কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩১ জন সোকসারগেন অঞ্চলের এবং চারজন দাভাও অঞ্চলের বাসিন্দা।

উল্লেখ্য, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এখনও হতাহতদের প্রকৃত সংখ্যা যাচাই করছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে হালনাগাদ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

1

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফত

2

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

3

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

4

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

5

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

6

নারায়নগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

7

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

8

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

9

প্রধান উপদেষ্টা ভোট

10

মৌমাছির কামড়ে আম্পায়ারের মৃত্যু

11

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

12

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্ত

13

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

14

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

15

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

16

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

17

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

18

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

19

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

20