NNTV
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের রাজধানী তেহরানে জমকালো গণবিয়ে

ইরানের রাজধানী তেহরানে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশটিতে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সরকারের বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ‘জানফাদা’ (ইরানের জন্য আত্মত্যাগ) উদ্যোগের অংশ হিসেবে এই গণবিয়ের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটিতে একদিকে যেমন ছিল ঐতিহ্যবাহী বিয়ের আমেজ, অন্যদিকে তেমনি ফুটিয়ে তোলা হয়েছে তীব্র দেশাত্মবোধক প্রতীকী রূপ।

গতকাল সোমবার তেহরানে অনুষ্ঠিত এই গণবিয়েতে অংশ নেওয়া নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ। অনুষ্ঠানস্থলজুড়ে  ইরানের জাতীয় পতাকা উড়ছিল। বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি অনুষ্ঠানটিতে বৈচিত্র্য এনেছে একটি বিশেষ প্রদর্শনী। সেখানে একটি লিলি বা হালকা বেগুনি রঙের বিশাল ‘খাইবার-বাস্টার’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যার পাশে দাঁড়িয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। এ ছাড়া উৎসুক শিশুরা বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তাঁর প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিকৃতি হাতে নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়।

নবদম্পতিদের জীবনের নতুন অধ্যায় শুরুর এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন উপস্থিত স্বজন ও গণমাধ্যমকর্মীরা। বর-কনেদের হাতে গোলাপ ফুল, হাসিমুখে সেলফি তোলার আমেজ আর ঐতিহ্যবাহী সাজপোশাক পুরো আয়োজনে এনে দিয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নবসজ্জিত পিকআপ ট্রাকে চড়ে নবদম্পতিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

3

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স

4

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছ

5

দেশের প্রতিটি মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ

6

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

7

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

8

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

9

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

10

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

13

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচ

14

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

18

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

19

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

20