দক্ষিণ স্পেনের শহর এল এহিদোতে গোলাগুলির ঘটনায় অন্তত দুই জন নিহত হয়েছেন । এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) পুলিশ জানিয়েছে, রাতের বেলায় এই ঘটনা ঘটে এবং সন্দেহভাজন একজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। স্পেনের সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, নিহত দু’জনই সন্দেহভাজন বন্দুকধারীর আত্মীয় ছিলেন। তবে ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
একইদিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারের মসজিদেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন দুই বন্দুকধারীরও।