NNTV
প্রকাশ : Mar 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু ১৪ জনের

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আনজুন ইন্ডাস্ট্রিয়ালের ওই কারখানায় বিস্ফোরণ ও আগুনে আরো ৫৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গত শুক্রবার বিকালে আগুন লাগার পর সেখানে পাঁচশর বেশি দমকলকর্মী, পুলিশ ও জরুরি কর্মী কাজ শুরু করেন।

ভিডিও ও ছবিতে দেখা যায়, কারখানা কমপ্লেক্স থেকে ঘন ধূসর ধোঁয়া উঠছে এবং একটি ভবন থেকে কিছু শ্রমিক লাফ দিচ্ছেন।

দায়েদক জেলা ফায়ার সার্ভিসের প্রধান ন্যাম দেউক-উ বলেন, আগুনে একটি কারখানা ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার গভীর রাতে সেখানে অগ্নিনির্বাপক রোবট নামায় দমকল বাহিনী। তখন নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু হয়। নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ পাওয়া যায় তৃতীয় তলার একটি ব্যায়ামাগারে। তিন জনকে দ্বিতীয় তলার একটি পানির ট্যাংকের কাছে পাওয়া যায়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। উদ্ধার অভিযান পরিচালনার সময় পোড়া কারখানা ভবনের ধস ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

দমকল কর্মকর্তা ন্যাম বলেন, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা সেখানে বিস্ফোরণ হওয়ার কথা বলছেন, তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

আগুন যাতে আশপাশের স্থাপনায় না ছড়ায়, তা নিশ্চিত করার চেষ্টা করেন দমকলকর্মীরা।

ন্যাম বলেন, শতাধিক কেজি রাসায়নিক সেখান থেকে উদ্ধার করা হয়েছে, যা উচ্চ মাত্রার বিস্ফোরণ ঘটাতে পারে। কর্মীদের অনেকে আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন, আবার অনেকে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।

শনিবার সকাল পর্যন্ত ২৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের মধ্যে ৪ জনের ভাঙা হাড় ও অন্যান্য আঘাতের জন্য অস্ত্রোপচার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

1

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

2

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

4

চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ফ্লাইট বাড়াল নভোএয়ার

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

7

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

8

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

9

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ

10

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

11

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

12

নতুন নিয়ম আইপিএলের নিলামে

13

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

14

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

15

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

16

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

17

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

18

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

19

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

20