NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয়ের বৃহস্পতিবার ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার তাশখাইতে একটি কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক। তাকে প্রথমে সুতাংগা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে শিলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, থাংস্কো এলাকার মিনসিঙ্গাটে একটি অবৈধ কয়লা খনির ভেতরে এই বিস্ফোরণটি ঘটে। এ সময় ওই কয়লা খনিতে একাধিক শ্রমিক কাজ করছিলেন। মৃতদের বেশির ভাগই আসামের শ্রমিক ছিলেন বলে কর্তৃপক্ষের আশঙ্কা। 

এই ঘটনার পর মেঘালয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বিস্ফোরণের পরে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, খনি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং শ্রমিকদের ঘটনাস্থলের আশপাশে দেখা যাচ্ছে। বাইরে থাকা শ্রমিকরা ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। ঘটনাস্থলে কিছু নারী ও শিশুকেও দেখা যাচ্ছে। 

স্থানীয় পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। তবে কী কারণে এই বিস্ফোরণ বা খনিতে কতজন শ্রমিক কাজ করছিলেন সেটা এখনো পরিষ্কার নয়। 

যদিও খনির ভেতরে আরও মরদেহ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসে ঘটে যাওয়া দুর্ঘটনায় শোক প্রকাশ জানানোর পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন তিনি। 

আলাদা করে মেঘালয় রাজ্য সরকারের পক্ষ থেকেও হতাহতদের পরিবারের সদস্য পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 

রাজ্যে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনার পরই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

1

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

2

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

3

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

4

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

5

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

6

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

7

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

8

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

9

গাজীপুরে চারু সিরামিকের ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত

10

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

11

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

12

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

13

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

14

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

15

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

আদালতে আসামি সোহেলের দায় স্বীকার , যুক্তিতর্ক বৃহস্পতিবার

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

20