NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারার বরাতে আল জাজিরা জানিয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিহতের মাঝে চারজন শিশুও আছেন।

মঙ্গলবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়িটি। এসময় কিছু যাত্রী ছিটকে পড়েন, আর অন্যরা দুর্ঘটনাকবলিত বাসের নিচে চাপা পড়েন।

আলাগোয়াসের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছেন। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন। একে ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করা হয়েছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যম জানায়, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। এই উৎসবটি প্রতি বছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয় এবং এতে হাজার হাজার ভক্ত অংশ নেন।

আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন। অনেকে বাসটির নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল খুবই ভয়াবহ, এমনকি অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত শিশুও রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

আলাগোয়াসের গভর্নর পাউলো দান্তাস নিহতের প্রতি শোক জানিয়েছে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক জারি করেছেন।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে ১০ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

1

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

2

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

3

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

6

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

7

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

8

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

9

চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

10

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

11

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

12

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন আঘাত, দুইজন নিহত

13

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

14

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

15

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

16

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

17

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

18

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

19

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

20