NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে :ট্রাম্প

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে :ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির মুখে আজ বুধবার এক বিক্ষোভকারীকে ফাঁসি দেবে ইরান। ওদিকে বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্প আহ্বান জানিয়েছেন দেশের প্রতিষ্ঠানগুলোকে দখল করে নিতে। হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ গোপনে সপ্তাহান্তে ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান বিক্ষোভ নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। দেশের বাইরে থেকে বিক্ষোভে উত্তেজনা বৃদ্ধি করে আসছেন পাহলভি। 

মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক দমন-পীড়নে হাজারো মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিক্ষোভগুলো ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ‘খেলার বই’ আবারও ব্যর্থ হবে। বিবৃতিতে বলা হয়, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ‘সরকার পরিবর্তনের’ লক্ষ্যে পরিচালিত, যেখানে নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামরিক হস্তক্ষেপের অজুহাত বানানো হয়।

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, টানা কয়েক রাত দেশজুড়ে বিক্ষোভের পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হচ্ছেন এবং পাঁচ দিনের বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে দমন-পীড়নের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে।

এর আগে ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছিলেন, ‘সাহায্য আসছে।’ সিবিএস নিউজকে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। ‘তারা যখন হাজার হাজার মানুষ হত্যা করে- আর এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে, তখন আমরা দেখব, এর পরিণতি তাদের জন্য কী হয়,’ যোগ বলেন ট্রাম্প।

তেহরানের কৌঁসুলিরা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে আটক কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে (যেগুলোর অবস্থান এএফপি যাচাই করেছে), তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গে কালো ব্যাগে মোড়ানো মরদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা গেছে। স্বজনরা নিখোঁজ প্রিয়জনদের খুঁজতে সেখানে ভিড় করছেন।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ফোন কল আংশিকভাবে চালু হলেও কেবল আউটগোয়িং কল সম্ভব হচ্ছে এবং সংযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক।

এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান। তিনি লেখেন, বিক্ষোভকারীদের ‘অর্থহীন হত্যাকাণ্ড’ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। তবে কোন বৈঠক বা কী ধরনের সহায়তার কথা তিনি বলেছেন, তা স্পষ্ট নয়।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইরানে দমন-পীড়নের ঘটনায় ইউরোপের দেশগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেন, ইরানে ক্রমবর্ধমান প্রাণহানি ভয়াবহ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত ৭৩৪ জন নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে, যাদের মধ্যে নয়জন শিশু। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, তাদের তথ্য দেশের অর্ধেকেরও কম প্রদেশ ও ১০ শতাংশেরও কম হাসপাতাল থেকে পাওয়া; বাস্তব সংখ্যা সম্ভবত হাজার ছাড়িয়েছে।

আইএইচআর আরও জানায়, কারাজ শহরে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বুধবারই তার ফাঁসি কার্যকর হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর ডজনখানেক সদস্য নিহত হয়েছেন। তাদের জানাজা সরকারপন্থী বড় সমাবেশে রূপ নিয়েছে। বুধবার তেহরানে ‘শহীদদের’ জন্য রাষ্ট্রীয়ভাবে গণ-জানাজার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটি। তবে নেতৃত্বের হাতে বিপ্লবী গার্ডসহ শক্তিশালী দমনযন্ত্র থাকায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থার পতন হবে কি না- সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

1

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

2

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

3

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

4

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

5

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

6

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬৫

7

দেশের সব জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্

8

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

9

আবারও বাড়ছে তেলের দাম

10

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

11

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

12

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

13

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

14

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

15

সাকিব এখনও মাগুরা হয়ে নির্বাচন করতে চান

16

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

17

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

18

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

19

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

20