NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করে রেকর্ড গড়ল ‘জননায়গন’

মালয়েশিয়ায় জমকালো অডিও লঞ্চের পর থালাপতি বিজয়ের রাজনৈতিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘জননায়গন’ বক্স অফিসে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে, যেখানে ট্রেলার প্রকাশ না হওয়া সত্ত্বেও মুক্তির এক সপ্তাহ আগেই টিকিট বিক্রিতে নজিরবিহীন রেকর্ড তৈরি হয়েছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ ইতিমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে। প্রাথমিক হিসেবে এই অঙ্ককে অত্যন্ত শক্তিশালী সূচনা বলেই মনে করছেন ট্রেড বিশ্লেষকেরা।

বিশেষ করে বিদেশের বাজারে ছবিটি নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক উন্মাদনা। অগ্রিম বুকিং থেকেই আন্তর্জাতিক বাজারে ‘জননায়গন’ আয় করেছে আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে এসেছে বড় অঙ্কের বিক্রি, যেখানে থালাপতি বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

ভারতের বাজারে এখনো তুলনামূলকভাবে সীমিত পরিসরে টিকিট বিক্রি চলছে। এ পর্যন্ত দেশে ছবিটি অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে প্রায় তিন কোটি রুপি। তবে বর্তমানে শুধু কর্ণাটক ও কেরালায় বুকিং চালু রয়েছে। ট্রেড ট্র্যাকারদের ধারণা, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে টিকিট বিক্রি শুরু হলে আয় দ্রুত বাড়বে। কারণ, এই অঞ্চলগুলোই সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ের মূল ভরকেন্দ্র।

বিভিন্ন কারণেই ‘জননায়গন’ সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে বড় কারণ, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ ছবি। এ ছাড়া ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কি না—এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘অডিও প্রকাশ অনুষ্ঠানে যা বলেছিলাম, সেটিই আবার বলছি। গল্পটি “ভগবন্ত কেশরী”র রিমেক হোক, কিংবা কিছু দৃশ্য থেকে অনুপ্রাণিত হোক—এ নিয়ে দর্শকদের চিন্তার কিছু নেই।’

তিনি আরও উল্লেখ করেন যে, এটি থালাপতি বিজয়ের একটি সিনেমা হওয়ায় কেউ কেউ মূল ছবি দেখার কারণে এটি দেখা নিয়ে দ্বিধায় বা বিরক্তিতে থাকতে পারেন; তবে তাদের অন্তত একটি শো দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন যে, সামনে টিজার, ট্রেলার ও গান মুক্তি পেলে সব সংশয় দূর হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্র

1

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

2

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন

3

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

4

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

5

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

6

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

7

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

8

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

9

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

10

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

11

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

12

আবারও নতুন এআই মডেল এনে আলোচনায় ডিপসিক

13

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

14

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

15

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আ

16

শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে এসেছে

17

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

18

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

19

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

20