NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচ। 

প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। যেকোন মূল্যে আজিজুল হাকিম, জাওয়াদ আবরাররা পূর্ণ ২ পয়েন্ট পেতে চায়।  বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত নাটকীয় হার বাংলাদেশের। আগে ব্যাট করে ভারত ৪৮.৪ ওভারে গুটিয়ে যায় ২৩৮ রানে। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান পেসার আল ফাহাদ ৯.২ ওভারে মাত্র ৩৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

ডাকওয়ার্থ-লুইস নিয়মে পরে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। শুরুটা ছিল আশাব্যঞ্জক। ৩ উইকেটে ১২৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ ধস- মাত্র ২২ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে যুবারা।

ব্যাট হাতে অধিনায়ক আজিজুল হাকিম খেলেন দৃঢ় ইনিংস। ৫১ রানের ইনিংসে তিনি হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। ওপেনার রিফাত বেগও কার্যকর ভূমিকা রাখেন, ৩৭ বলে করেন ৩৭ রান।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুপার সিক্সে ওঠার পথে আজ তাই নিউজিল্যান্ডের বিপক্ষে যুবাদের পরীক্ষা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি নিউজিল্যান্ড। সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিউইরা পেয়েছে ১ পয়েন্ট।

উল্লেখ্য, ‘বি’ গ্রুপে বর্তমানে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১ পয়েন্ট করে আছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ঝুলিতে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

1

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

2

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

3

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

4

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

5

নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্

6

আবারও বাড়ল স্বর্ণের দাম

7

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

8

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

9

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

10

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

11

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

12

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয় পেল এনসিপি

13

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

14

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

15

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় চায়ের দোকানি নিহত

16

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

17

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

18

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

19

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

20