NNTV
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

নিউইয়র্কে শুক্রবার (১৬ জানুয়ারি) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড, যিনি জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুযায়ী,  গতকাল সকালে পিটকিন অ্যাভিনিউ এবং মাদার গ্যাস্টন বুলেভার্ডে সড়ক পার হওয়ার সময় একটি ধূসর রঙের গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর মাথা ও শরীর থেঁতলে গিয়েছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছে ইএমএস।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্ট এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, আন্ডারউড কিডস নেটওয়ার্কের স্কেচ শো ‘অল দ্যাট’র ১০ম সিজনে ছিলেন অভিনেত্রী কিয়ানা। এতে মূলত আমান্ডা বাইনস ও কেনান থম্পসনও অভিনয় করেছিলেন। আইএমডিবি অনুসারে, ২০০৪ ও ২০০৫ সালে সিরিজটিতে দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অ্যানিমেটেড শো ‘লিটল বিল’, যা বিল কসবি নির্মাণ করেছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত চারটি সিজনে প্রচার হওয়া সিরিজটিতে ফিলিসিয়া রামাদ, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস ও রুবি ডিও অভিনয় করেছিলেন।

১৯৯৯ সালে ‘দ্য টুয়েন্টিফোর আওয়ার ওম্যান’ সিনেমার জন্য নির্বাচিত হন অভিনেত্রী কিয়ানা। এতে রোজি পেরেজ, প্যাটি লুপোন ও ওয়েন্ডেল পিয়ার্স ছিলেন। ২০০১ সালে ‘সান্তা, বেবি’ সিনেমায় কণ্ঠ দিয়েছেন। এতে হাইন্সের পাশাপাশি প্যাটি লাবেল, ভেনেসা উইলিয়ামস ও আরর্থা কিটও ছিলেন। আর পেজ সিক্স অনুযায়ী হেয়ারস্প্রে’র প্রধান জাতীয় সফরে অভিনয়ের জর্ন্য নির্বাচন করা হয়েছিল কিয়ানাকে।


                    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

1

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

2

আজকের নামাজের নির্ধারিত সময়সূচি

3

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

4

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

5

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

6

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

7

সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু আরেক শিশুর

8

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

9

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

10

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

11

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

12

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

13

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

14

শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত এক

15

পবিত্র কুরআন হাতে নিয়ে মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণ

16

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

17

নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত

18

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

19

বৈষম্যবিরোধী নেতা : ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়

20