NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

মাউন্ট মঙ্গানুইয়ে টম লাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে ওপেনিং জুটিতে তারা ভেঙে দিয়েছেন ৯৫ বছরের পুরোনো এক রেকর্ড। একই সঙ্গে গড়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটি।

প্রথম উইকেটে লাথাম ও কনওয়ের জুটি দাঁড়ায় ৩২৩ রানের। অধিনায়ক লাথাম খেলেন ১৩৭ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরি। অপর প্রান্তে ডেভন কনওয়ে দিন শেষ করেন অপরাজিত ১৭৮ রানে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

এই জুটির মাধ্যমে ভেঙে যায় ১৯৩০ সালে গড়া স্টিভি ড্যাম্পস্টার ও জন মিলসের রেকর্ড। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে সেবার ওপেনিংয়ে তারা করেছিলেন ২৭৬ রান, যা এতদিন নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল।

লাথাম-কনওয়ের দাপটে প্রথম দিন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ছিলেন সম্পূর্ণ চাপে। শেষ দিকে অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে লাথাম আউট হলে ৩২৩ রানে ভাঙে এই ঐতিহাসিক জুটি।

নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এর আগে ওপেনিংয়ে ৩০০ ছাড়ানো জুটি দেখা গিয়েছিল ১৯৭২ সালের এপ্রিলে। তখন গ্লেন টার্নার ও টেরি জার্ভিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়েছিলেন ৩৮৭ রানের উদ্বোধনী জুটি। সেই রেকর্ড ছোঁয়া না গেলেও, লাথাম ও কনওয়ের জুটি টেস্ট ইতিহাসে যৌথভাবে দ্বাদশ সর্বোচ্চ ওপেনিং জুটির স্বীকৃতি পেয়েছে।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপেনিং জুটির রেকর্ডটি ভেঙে দিয়েছেন এই দুজন। এর আগে ২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল করেছিলেন ৩১৭ রানের জুটি। সেটিকে ছাড়িয়ে গিয়ে স্টাম্পসের ঠিক আগে নতুন ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ফলে ম্যাচের প্রথম দিনটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

1

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

2

বেগম রোকেয়া দিবস আজ

3

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

4

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

5

২৫ হাজার কোটি টাকা ব্যয় বাড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

6

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

7

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

8

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

9

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

10

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

11

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

12

৩১ জন কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

13

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

14

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

15

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

16

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

17

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই কোনো ভোটার

18

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

19

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

20