NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। 

শনিবার (১৩ ডিসেম্বর) সিডনির বোকালহাম মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

খেলার আগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সংগঠনের সভাপতি নিকেশ নাগ ও সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন আমরা তাদের জন্য গর্বিত। সেসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের জন্য যুদ্ধ করেছিল। আজও দেশের স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের দায়িত্ব।

সংগঠনের সভাপতি নিকেশ নাগ বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশান্ত পাড়ের এই দেশে বসেও আমরা আমাদের মহান বিজয় দিবস পালন করতে পারছি-এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাস ও বাঙালি সংস্কৃতির মূল ধারাকে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

সংগঠনের অন্যতম সদস্য ও প্রীতি ক্রিকেট ম্যাচের তত্ত্বাবধায়ক বিশ্বজিত চক্রবর্তী বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ আয়োজনের আনন্দই আলাদা। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সন্তানেরা পাক বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই আমরা উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করেছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

1

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

2

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহম

3

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

4

রিয়াল নিঃশ্বাস ফেলছে বার্সেলোনার ঘাড়ে

5

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

6

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

7

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

8

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: মাসুদ পেজেশকিয়ান

9

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

10

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

11

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

12

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

13

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

14

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

15

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

16

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

17

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

18

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

19

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

20