NNTV
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

আইপিএলের ঠিক আগে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন জেরল্ড কুটসিয়া।দক্ষিণ আফ্রিকান এই পেসার  টুর্নামেন্টের মাঝমাঝি এসে সেখানে দলও পেয়ে গেলেন । 

ডেভিড পেইনের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দুই কোটি রুপিতে সানরাইজার্সে যোগ দিচ্ছেন কুটসিয়া। অ্যাঙ্কেলের চোটে পেইনের ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল আগেই। 

প্রথমবার আইপিএল অভিযান হতাশাতেই শেষ হলো অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের। সানরাইজার্সের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ৩৫ বছর বয়সী পেসার। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন, পরের ম্যাচে ২ ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

পেইন নিজেও ছিলেন বদলি ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে পড়া আরেক অস্ট্রেলিয়ান জ্যাক এডওয়ার্ডসের পরিবর্তে তাকে নিয়েছিল সানরাইজার্স।

বদলি ক্রিকেটারের বদলি কুটসিয়া আন্তর্জাতিক অভিষেকের আগেই আইপিএলে দল পেয়েছিলেন। ২০২১ আসরে লিয়াম লিভিংস্টোনের বদলি হিসেবে তাকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২৪ আসরে তাকে ৫ কোটি রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেবার ১০ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ১৩টি।

গত আসরে ২ কোটি ৪০ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে খেলে ৪ ম্যাচে স্রেফ ২টি উইকেট নিতে পারেন ওভারপ্রতি প্রায় ১১ রান করে দিয়ে। এরপর ২ কোটি রুপি ভিত্তি মূল্যে গত নিলামে দল পাননি তিনি।

এবারের আইপিএল শুরুর ঠিক আগে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৮ উইকেট নেন তিনি ওভারপ্রতি মাত্র ৬.২১ রান দিয়ে। শেষ পর্যন্ত আইপিএলেও দল পেয়ে গেলেন ২৫ বছর বয়সী পেসার।

এডওয়ার্ডস ও পেইন ছাড়াও সানরাইজার্স চোটের কারণে এর আগে হারিয়েছে ইংলিশ পেসার ব্রাইডন কার্সকে। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা।

সানরাইজার্সের জন্য সুখবর, চোট কাটিয়ে ফেরার পথেই আছেন তাদের মূল অধিনায়ক প্যাট কামিন্স। আগামী শনিবারের ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। ৫ ম্যাচের ২টি জিতে আপাতত পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে সানরাইজার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

1

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়

2

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

3

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

4

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

5

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

6

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

7

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

8

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

9

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

10

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

11

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

12

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

13

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতা

14

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

15

ইরানের টিকে থাকার পরিকল্পনা

16

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

17

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

18

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

19

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

20