NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঠেই প্রাণ হারালেন ফুটবলার মাইকেল এনেরামো

 নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো খেলার মাঝেই মাঠে অজ্ঞান হওয়ার পর প্রাণ হারিয়েছেন। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন।

গতকাল শুক্রবার সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটির প্রথমার্ধে পুরোটা সময়ই খেলেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বিপত্তি বাধে। এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৪০ বছর বয়সী এনেরামো ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।’

এনএফএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’ এর আগে এনেরামো নাইজেরিয়ার হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিউনিসিয়ায় সফল ক্লাব ক্যারিয়ার থাকা সত্ত্বেও এবং দেশটির নাগরিকত্ব নেওয়ার সম্ভাবনা থাকলেও তিনি নাইজেরিয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নেন।

এর আগে এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিস ক্লাবের হয়ে খেলাকালীন ভক্তদের কাছে ‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন এনেরামো। এনএফএফ–এর তথ্যমতে, দলটিকে একাধিক শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন এই ফরোয়ার্ড। এ ছাড়া তিনি তুরস্কের ক্লাব– সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়েও খেলেছেন।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। যার তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু ও টুকু

1

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

2

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

3

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

4

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

5

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

6

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

7

জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

8

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

9

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

10

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

11

ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে না হওয়ায় হাইকমিশনের দুঃখ প্র

12

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

13

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

14

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

15

রুহুল কবীর রিজভী হাসপাতালে

16

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

17

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

18

মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র

19

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

20