NNTV
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

আহমেদাবাদে আফগানিস্তান–দক্ষিণ আফ্রিকার ম্যাচ ডাবল সুপার ওভারে গড়ালেও অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন লুঙ্গি এনগিডি।


‘ডি’ গ্রুপের ম্যাচটিতে বল-বলেই পাল্টেছে দৃশ্যপট। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারও শেষ হয় সমতায়। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে জয়ের হাসি হাসে এইডেন মার্করামের দল।

ম্যাচ শেষে এনগিডি বলেন, 'এমন চাপের ম্যাচ আগে খেলিনি। আজ অনেকটা ওজন কমেছে। জীবনে কোনো ক্রিকেট ম্যাচে এতটা চাপ অনুভব করিনি। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে। জানতাম, হয়তো আমাকেই সুপার ওভারে বল করতে হবে। অধিনায়ক বলেছিল, পরিকল্পনা অনুযায়ী বল করতে। প্রথম সুপার ওভারে প্রত্যাশামতো করতে পারিনি।'

প্রথম সুপার ওভারে এনগিডির করা ওভার থেকে আসে ১৭ রান, দুই চার ও এক ছক্কায় চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে মূল ম্যাচে তিনিই ছিলেন সবচেয়ে কার্যকর বোলার। চার ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

শুরুর জুটি ভেঙে ইব্রাহিম জাদরানকে ফেরান এনগিডি। এরপর শূন্য রানে আউট করেন গুলবাদিন নাইবকে। পরে গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন আজমাতউল্লাহ ওমরজাইয়ের উইকেটও।

তবে শেষ ওভারে কাগিসো রাবাদার খরুচে বোলিংয়ে ম্যাচ হাতছাড়া হতে বসেছিল দক্ষিণ আফ্রিকার। ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

দুই ম্যাচ মিলিয়ে এনগিডির উইকেটসংখ্যা এখন ৭। এর আগে কানাডার বিপক্ষেও ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার পঞ্চম ম্যাচসেরা পুরস্কার, যার তিনটিই এসেছে বিশ্বকাপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

1

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

2

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

3

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

4

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

5

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

6

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

7

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

8

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

9

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

10

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

11

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

12

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

13

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

14

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

15

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

16

যুদ্ধ বন্ধের জন্য ইরান ৫ টি শর্ত

17

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু

18

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

19

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

20