নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন মাননীয় ডেপুটি স্পীকার, জাতীয় সংসদ ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়।
এ সময় তিনি বলেন, শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহযোগিতায় বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরাও যেন সমান সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।