NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় নির্মাণাধীন ভবনের ‘রুপস’ ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বসিলা ঘাটারচর এলাকায় নির্মাণাধীন ৭তলা ভবনের উপর থেকে ‘রুপস’ (নিচ থেকে মালামাল উপরে তোলার বাহন) ছিঁড়ে পড়ে রনি (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। তিনি ডাইলের মিক্সচার মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

নিহত রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় বসবাস করতেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, ৭তলা নির্মাণাধীন ভবনে মালামাল তোলার জন্য ব্যবহৃত ‘রুপস’ (বাহন) হঠাৎ রশি ছিঁড়ে নিচে পড়ে। সে সময় মেশিনের পাশে দাঁড়িয়ে থাকা রনির ওপর সেটি পড়লে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুর রহমান ও সোহেল জানান, রনি প্রায় দুই বছর ধরে তাদের সঙ্গে এ কাজ করছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

1

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

2

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

3

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

4

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

5

ফতুল্লায় আগুনে পুড়লো জুটের গোডাউন-ইজিবাইকের গ্যারেজ

6

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১৬৫

7

গাইবান্ধায় ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

8

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

9

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

10

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

11

সংসদে হবে শেষ সমাধান

12

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

13

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

14

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

15

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

16

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ

17

গোপালগঞ্জবাসীর ভয়ে পথসভা করবে না জামায়াত: রাশেদ খাঁন

18

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

19

বাংলাদেশের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপের পররাষ্

20