NNTV
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কামারখন্দে আগুনে পুড়ল ৭ দোকান, ৪০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুনের দোকানদার রতন দাস, মনোহারী দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার  চাঁন মিয়া, ভাতের হোটেলের লাল মিয়া, ইলেকট্রনিকের দোকানদার রিপন এবং মিষ্টির দোকানদার শাহজাহান। খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানই পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লালমিয়া বলেন, ‘আমাদের দুইটি দোকান ছিল। প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সব পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই। ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল,সব শেষ হয়ে গেছে।’
 
মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিম বলেন, ‘বিকাশের টাকা, কার্ড ও মালামাল সব পুড়ে গেছে। আমার প্রায় ৫–৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাষ্যমতে প্রায় ৭ টি দোকানে ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। সেলুন ও আসবাবপত্র দোকানের মালিক লালমোহন জানান, তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমরা নিম্নআয়ের মানুষ, সব শেষ হয়ে গেছে।’

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স  এর  ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন  বলেন, খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

2

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

3

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

4

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

5

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

6

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

7

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

9

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০ জন

10

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

11

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

12

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

13

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

14

গাজায় মরক্কোর সেনা মোতায়েন,ইসরায়েলের সাথে আঁতাতের অভিযোগ

15

বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্

16

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

17

মেঘালয়ে গ্রেপ্তার ২ ,হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর স

18

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

19

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

20