NNTV
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের পাহারা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইনের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

গত বুধবার রাত থেকে রৌমারী সীমান্ত এলাকায় বিজিবি, আনসার, গ্রাম পুলিশ এবং স্থানীয় তরুণ-যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ পাহারায় অংশ নেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, রৌমারী সীমান্তে বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি।

সীমান্ত এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪ নম্বর সাব-পিলারসংলগ্ন ভারতের সদরটিলা বিএসএফ ক্যাম্পের কাছে কাঁটাতারের বেড়ার পাশে ট্রাকে করে কয়েকজন ভারতীয় মুসলিম নাগরিককে জড়ো করা হয়েছে। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়।

খবর পেয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে গ্রামবাসীরা সীমান্তজুড়ে পাহারা শুরু করেন। একই সঙ্গে বিজিবিও সীমান্তে টহল ও নজরদারি বাড়ায়।

খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন আলী বলেন, পুশইন ঠেকাতে সাধারণ জনগণের পাশাপাশি বিজিবি সদস্যরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এবারও তারা সফল হতে পারেনি।

উল্লেখ্য, গত শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে সম্ভাব্য পুশইনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

1

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

2

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

3

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

4

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

5

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

6

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

7

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

8

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

9

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

10

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

11

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

12

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

13

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

14

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

15

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

16

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

17

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

18

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

19

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

20