NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ ছাত্রদলের জরুরি সভা

রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই সভা শুক্রবার ২৪ এপ্রিল দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের নেতাদের সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

সভায় অংশ নিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান।

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের নেতারাও সভায় উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিট নেতাদেরও অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ। কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন । 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

1

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

2

বিসিবি মেনে নিলো আইসিসির সিদ্ধান্ত

3

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

4

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

5

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

6

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

7

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

8

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

9

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

10

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

11

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যম

12

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

13

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

14

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

15

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

16

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

17

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

18

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

19

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

20