NNTV
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বিকেল থেকে শুরু হওয়া গণসংযোগটি এলাকার প্রধান সড়ক ও জনপদ প্রদক্ষিণ করে। মিছিলটি বাঘা রশিদ বাড়ি থেকে শুরু হয়ে গাজী বাড়ি, হাওলাদার বাড়ি, সর্দার বাড়ি ও নদীপাড় এলাকা ঘুরে সরকার বাড়ি অতিক্রম করে গরম বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
পথসভায় ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় সময়ের দাবি। শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের মাটি ও মানুষের নেতা। তার নেতৃত্বেই চরভৈরবীসহ হাইমচরের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। বিশেষ করে নদীভাঙন রোধে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।
বক্তারা চরভৈরবীর রাস্তাঘাট উন্নয়ন ও নদীভাঙন রোধে ধানের শীষের প্রার্থীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাদল বকাউল, শ্রমিক দলের সভাপতি বিল্লাল খান ও সাধারণ সম্পাদক কামাল খান, ওলামা দলের সভাপতি মোহাম্মদ এমরান হোসেন সরদার, সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন ফকির, কৃষক দলের কলিম উল্লাহ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন সর্দার, ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি কাশেম বাঘ, সাধারণ সম্পাদক ইসহাক সর্দার এবং যুবদলের সভাপতি বুলবুল মাল।
এছাড়াও সিরাজ গাজী, কালু বেপারী, মোহন ফকির, ফারুক মোল্লা, বাবু মাঝি, মরণ আলী, খোকন মিয়া, কাদির মুতায়েত, আবু সায়েদ সর্দার, নূরজামাল অর্জি, রবীন্দ্র সরকার ও ইমরান সিকদারসহ কয়েক শত সাধারণ মানুষ এতে অংশ নেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

1

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

2

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

3

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

4

আজ পিএসএলের ১১তম আসর শুরু

5

১৫ ফেব্রুয়ারির মধ্যেগঠন করা হবে সরকার:মির্জা ফখরুল

6

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

7

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

8

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার

9

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

10

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

11

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

12

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

13

রাজবাড়ীতে জমির বিরোধে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ, নিহত কৃষক

14

দুই ক্রুকে অপসারণ করা হয়েছে তারেক রহমানের ফ্লাইট থেকে

15

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

16

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

17

রোজার জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

18

সৌদি আরবে মিললো বিরল খনিজ

19

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

20