NNTV
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) যশোর জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল এ তালিকা প্রকাশ করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা হলেন- ১ নম্বর রোহিতা ইউনিয়নে মাওলানা দেলাওয়ার হোসাইন, ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে এড. তাজউদ্দিন আহমদ, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে এইচ এম শামীম, ৬ নম্বর মনিরামপুর সদর ইউনিয়নে আহসান হাবিব লিটন, ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে মাওলানা গোলাম আযম, ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে মাওলানা আব্দুল ফাত্তাহ্, ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে মোঃ সেলিম রেজা রাজু, ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে মাওলানা সেলিম জাহাঙ্গীর, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে ডা. মোঃ মনিরুজ্জামান, ১৩ নম্বর খানপুর ইউনিয়নে মাওলানা রবিউল ইসলাম, ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে মাওলানা আজিজুর রহমান, ১৬ নম্বর নেহালপুর ইউনিয়নে মাওলানা আবু তালহা ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে মোঃ আবু সাঈদ শাহীন। জানা গেছে, ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়ন, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন, ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়ন ও ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়ন এই ৪টি ইউনিয়নে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। দলীয় সিদ্ধান্ত ও পর্যালোচনা শেষে বাকি ইউনিয়নগুলোর প্রার্থী শিগগিরই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

এ বিষয়ে নিশ্চিত করে ঝাঁপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আমিনুর রহমান বলেন, দলীয় নির্দেশনা ও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোর প্রার্থী তালিকাও অচিরেই চূড়ান্ত করে প্রকাশ করা হবে। আমরা আশা করি, নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন পাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

1

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

2

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

3

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

4

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

5

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

6

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল

7

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

8

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

9

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

10

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

11

পবিত্র রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

12

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

13

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

14

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

15

চীনে শক্তিশালী টর্নেডোর আঘাতে ১১ জনের মৃত্যু

16

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

17

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

18

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

19

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

20