NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা হয়েছে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ মঙ্গলবার থেকে সারাদেশে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রূপার দামও। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

1

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

2

জেলেনস্কির -ফ্লোরিডায় ট্রাম্প যুদ্ধ বন্ধে ফলপ্রসু আলোচনা হওয়

3

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

4

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

5

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

8

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

9

কমতে পারে রাতের তাপমাত্রা

10

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

11

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

12

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

13

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

14

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

15

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

16

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

17

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েলি বাহিনী

18

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

19

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

20