NNTV
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। একই সময়ে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা নয় হাজার ৮৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২৪ জন, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।   

১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন চার হাজার ৬৩৫ জন।    

 ঢাকা বিভাগে মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে।    

গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

2

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

3

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

4

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

5

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

6

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

7

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

8

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

9

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

10

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

11

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

12

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

13

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

14

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

15

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

16

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

17

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

18

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

19

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

20